কচুয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ১১:৫২
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নের পূর্ব আলীয়ারা গ্রামের পাটোয়ারি বাড়িতে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ৩ জুলাই শুক্রবার রাতে অভিযুক্ত সুমন পাটোয়ারি এ ঘটনা ঘটায়। ঘটনার সময় বাড়ির লোকজন টের পেলে অভিযুক্ত সুমন পাটোয়ারি টয়লেটে লুকিয়ে থাকেন। পরে বাড়ির লোকজন তাকে টয়লেট থেকে বের করে।

এসময় সুমন পাটোয়ারি ভুক্তভোগীকে বিয়ের প্রতিশ্রুতি দিলে স্থানীয়রা তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারির জিম্মায় তাকে ছেড়ে দেন। এরপর থেকে অভিযুক্ত সুমন পাটোয়ারি ও তার চাচা রফিকুল ইসলাম পাটোয়ারি গা-ঢাকা দিয়ে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন বলে অভিযোগ।

বিজ্ঞাপন

কয়েকদিন অপেক্ষার পর রবিবার ১২ জুলাই বিকেলে ভুক্তভোগীর পরিবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারি তাকে একাধিকবার ধর্ষণ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, “সুমন পাটোয়ারির বিরুদ্ধে ধর্ষণের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা কচুয়ায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারকে প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা আর্জেন্টিনা-সুইজারল্যান্ড থ্রিলার ম্যাচ: চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশনের বড় পর্দায় খেলা প্রদর্শনীতে দর্শকদের উপচে পড়া ভিড় বিদ্যুতের কেবল চোর চক্রের মূলহোতা আটক প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেল হাজীগঞ্জের মেধাবী শিক্ষার্থী সামিয়া ইসলাম মৌ হাজীগঞ্জে ইয়াবা সেবনকালে ধরা পড়ায় ২ যুবককে নাকে-খত দিল গ্রামবাসী রোটার‍্যাক্ট ক্লাব অব হাজীগঞ্জের দায়িত্ব হস্তান্তর ও হুইলচেয়ার বিতরণ কচুয়ায় টিউবওয়েলে চাপ ছাড়াই পানি, মুখে আগুন — এলাকায় বিস্ময় ও আতঙ্ক ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মতলবের আবু মুসা অনিক বাড়ির পথে কাঁটা তারের বেড়া ! প্রতিবন্ধকতায় ১৭ পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল তাহমিদ হাসান শুভ ৮ বছর পর চাঁদপুর মেডিকেল কলেজের নিজস্ব ক্যাম্পাসের কাজ শুরু, সাইনবোর্ড স্থাপন ট্যালেন্টপুলে বৃত্তি পেল সাংবাদিক আরিফ ইমাম মিন্টুর ছেলে মারজুক আব্দুল্লাহ নাফি প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি পেল সিদরাতুল মুনতাহা ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়: হাসনাত আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ টিকিটের দাম কমেছে ৫২ শতাংশ