কচুয়ায় টিউবওয়েলে চাপ ছাড়াই পানি, মুখে আগুন — এলাকায় বিস্ময় ও আতঙ্ক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ৮:২০
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে নবস্থাপিত একটি টিউবওয়েলকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিউবওয়েলের হাতল না চাপতেই স্বয়ংক্রিয়ভাবে পানি বের হচ্ছে। পরে টিউবওয়েলের মুখে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি স্থানীয়দের।

রবিবার সকালে পালাখাল গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেনের বাড়িতে পানীয় জলের জন্য টিউবওয়েলটি স্থাপন করা হয়। কাজ শেষ হওয়ার পরপরই উপস্থিত লোকজন দেখেন, হাতল চাপা ছাড়াই টিউবওয়েলের মুখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। কিছুক্ষণ পর মুখ দিয়ে বুদবুদের শব্দ শোনা যায়, যা এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগেরও জন্ম দেয়।

টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী পপুলার বিডিনিউজকে বলেন, “আমরা কয়েকজন মিলে সকালে টিউবওয়েল বসানোর কাজ শেষ করি। হাতল চাপার আগেই পানি বের হতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে হয়। পরে গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করতেই সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।”

বিজ্ঞাপন

খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই এটিকে ভূগর্ভে গ্যাসের উপস্থিতির লক্ষণ বলে মনে করছেন। তবে প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ ঘটনায় পুরো এলাকায় বিস্ময় ও আতঙ্কের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা