
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ টিকিটের দাম কমেছে ৫২ শতাংশ


২০২৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের সবচেয়ে আলোচিত আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচে রিসেল টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
টিকিট পুনর্বিক্রয় ওয়েবসাইট TickPick-এর তথ্য অনুযায়ী, Kansas Cityতে অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম এখন ১,১৪২ ডলার। অথচ শেষ ১৬‘র ( নক আউট পর্ব) আগে একই টিকিটের দাম ছিল ২,৩৮১ ডলার। ফলে টিকিটের দাম কমেছে ১,২৩৯ ডলার, যা প্রায় ৫২ শতাংশ পতন।
অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোর টিকিট দামেও একই প্রবণতা দেখা গেছে। শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত ইংল্যান্ড–নরওয়ে ম্যাচের সর্বনিম্ন রিসেল টিকিটের দাম দাঁড়িয়েছে ২,০৪৯ ডলারে। ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠার আগে এই দাম ছিল ৩,৮৬৬ ডলার, যা আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ কম।


টিকিট দামে এতটা পতনের পেছনে অন্যতম কারণ হিসেবে সহ–আয়োজক যুক্তরাষ্ট্র ও মেক্সিকো‘র বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াকে মনে করা হচ্ছে। এই দুই দল বিদায়ের পর রিসেল বাজারে চাহিদা কমে যাওয়ায় টিকিটের দাম দ্রুত নেমে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের টিকিট দাম চড়া ও চাহিদা এখনো আকাশচুম্বী। MetLife Stadium-এ ১৯ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালের জন্য প্রায় ১,২০০টি আসন বিক্রির জন্য উন্মুক্ত করেছে।
ফাইনালে ক্যাটাগরি–২ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭,৩৮০ ডলার। এছাড়া ক্যাটাগরি–১ টিকিটের দাম রাখা হয়েছে ১৯,৯৯৫ ডলার থেকে ৩২,৯৭০ ডলার পর্যন্ত।




























