শাহরাস্তিতে সিএনজি উল্টে ট্রাকের সাথে সংঘর্ষ, আহত ৫, সড়ক অবরোধ

Reporter
ফয়েজ আহমেদ
আপডেটঃ জুলাই ৮, ২০২৬ | ১:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে সড়কের পাশে রাখা নির্মাণ পাথরে পিছলে সিএনজি উল্টে ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় দেড় ঘণ্টা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।

মঙ্গলবার রাতে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের সুরসই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থেকে দোয়াভাঙ্গামুখী একটি সিএনজি চালিত অটোরিকশা রাস্তার পাশে ভবন নির্মাণের জন্য রাখা স্তূপীকৃত পাথরের সাথে পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সামনে পড়ে গেলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

বিজ্ঞাপন

এতে আহত হন অটোরিকশা চালক স্বপন (৩০), কচুয়ার আশ্রাফপুর এলাকার নূর ইসলামের ছেলে মো. গাজী মোকলেস (৪৬), কুমিল্লার লাঙ্গলকোট এলাকার জয়নাল আবেদীনের ছেলে মাঈনু (৩৮), মাঈনুর স্ত্রী রুমা (৩৪) ও ছেলে সামির (৮)।

আহতদের উদ্ধার করে স্থানীয় মেডিল্যাব হাসপাতাল এন্ড ট্রমা সেন্টারে নেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় চালক স্বপন ও যাত্রী মো. গাজী মোকলেসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখা এবং বালিবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে রাত ১০টা পর্যন্ত সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করে। এতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে যায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন বলেন, সড়কের পাশে নির্মাণ সামগ্রী রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা