মতলব উত্তরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৪০ হাজার টাকা অর্থদন্ড

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ১০:০৫
Link Copied Successfully!

চাঁদপুর জেলার মতলব উত্তরের মুন্সিরকান্দি অনুমোদনহীন ভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তনের দায়ে জমির মালিক ও ড্রেজার মালিককে টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত কৃষি জমির মাটি কাটার দায়ে গাজিরগাছ খোলা গ্রামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় আর এ ধরণের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজসে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়।

কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা