হাজীগঞ্জ প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন ডা. আবুল কালাম আজাদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৬ | ২:২৮
Link Copied Successfully!

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. মো. আবুল কালাম আজাদ।

চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে আসা ডা. আবুল কালাম আজাদ ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

নবনির্বাচিত সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত শাহ মিরন হাসপাতালের একজন সুনামধন্য চিকিৎসক।

বিজ্ঞাপন

চিকিৎসাসেবায় আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও মানবিক আচরণের কারণে হাজীগঞ্জ উপজেলাসহ চাঁদপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তার সুনাম রয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে পারি – সেজন্য সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

তিনি আরও বলেন, হাজীগঞ্জের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন