স্মৃতি কথা: তবু মিস করি তোকে

Default User
খালেকুজ্জামান শামীম
আপডেটঃ নভেম্বর ২৮, ২০২০ | ৫:৩৯
Link Copied Successfully!
আমি তখন বেকার। কোন কাজ ছিলনা হাতে। অলস বাড়িতে বসে থাকা। ঠিক সে সময় পৃথিবী আলোকরে আমার একটা ভাতিজি আসলো অবনীতে। খুব খুশি আমরা।
হাজীগঞ্জ উপজেলায় একটা হাসপাতালে তার জন্ম হয়। জন্মের পরেই সে প্রচুর অসুস্থ্য। সাথে সাথে তার মামা, আমার ছোট বোনটা আর আমি নিয়ে গেলাম ডা: সুবিরের কাছে। তিনি দেখে দিলেন। তারপর সে কিছুটা সুস্থ্য। তার পরদিন আবার সে অসুস্থ্য হয়েপড়ে। কি করা। তাঁর ফাঁকে তার প্রচুর ভালোবাসার টান, তার অঙ্গ ভঙ্গি হৃদয় ছিড়ে যায়, মন চায় সারাক্ষন বুকে জড়িয়ে রাখি। বের হলাম তারে নিয়ে চাঁদপুর হাসপাতালে সাথে দুইবোন আর আমি। চাঁদপুর গিয়ে দেখি ডাত্তার নেই। তাকে মৃত্যু যেন ডাকছে। অসহায় হয়ে পড়লাম। তবুও নিজেকে শক্ত রাখলাম। পাশের পরিচিত ভাইয়ের কাছে গেলাম।
তিনি একটা এম্ব্যুলেন্স ব্যবস্থা করে দিয়ে বললেন তারে কুমিল্লা নিতে হবে। তাড়াহুড়া করেই চললাম। সামনেই ব্যরিকেড, মিছিল হচ্ছে। আটকা পড়লাম। সভা হচ্ছে বিএনপির। পরিচিত মুখ বলে বেরিয়ে সাহায্যে চাইতেই আমার গাড়িটি ছেড়ে দিলো। আমি এবার তিনদিনের শিশু ভাতিজীকে নিয়েই ছুটলাম কুমিল্লার দিকে। পথে ভাই হাসান, আমার মা সাথে উঠল। ভাতিজীর অসুস্থ্য মা দৌড়ে আসল। তার কপালে একটু চুমু খেলো। এবার ছুটলাম কুমিল্লার দিকে। সবার চোখে জ্বল। তিন দিনের শিশুর জন্য হৃদয় ছিড়ে বের হয়ে যাচ্ছে। মুদাফ্ফরগঞ্জ গিয়েই কিছু বুঝে উঠার আগেই দেখলাম আদরের পাখিটি নীরব হয়ে গেছে।
শুধু একটা চিৎকার করলাম এটুকুই। তবুও শেষ চেস্টা। কুমিল্লা মেডিকেলে উঠলাম। তার বাবার কোলেই সে। ডাক্তার বললো সে আর নেই। নির্বাক। তার বাবা আমাকে বলে ‘ দাদা নাই , যাক আমাদের ভাগ্যে নেই ‘। কোলে করেই ফিরে আসলাম নিথর টিয়াপাখিটা নিয়ে। কবি নজরুলের সেই গানের মতোই শান্ত হয়ে ঘুমিয়ে গেছে/ আমার গানের বুলবুলি। তেমনি ভাবে দুই হাতের স্পর্শ সেই বুলবুলিকে নিয়ে বাড়ীর দিকে ফিরল। আজও ভুলিনি। নিজের  হাতেই কবরস্থ করলাম। সেই স্মৃতি আজো ভুলিনি। আজো কাঁদায় সেই স্মৃতি।
কাল রাতে প্রিয় দুজন মানুষের মৃত্যুর খবর শুনে ভাবলাম- কখন জানি আমার খবর হয়ে যায। সে চিন্তা করি আর কার পাশে ঘুমাব আমি : দাদাজান! বাবা! নাকি আমার সবচাইতে প্রিয় দাদীর পাশে? এ নিয়ে ভাবতেই মনে পড়ে গেল হারানো টিয়া পাখি (জাবালুন নুর) আমার ভাতিজীর কথা। আমি ঘুমাতে চাই প্রিয় দাদী আর ভাতিজী ওই টিয়া পাখিটার পায়ের নীচে। জাবালুন নুর (কাবা)। দেখা হবে পরপারে। তবুও মিস করি তোকে। ভালো থাকিস ‘মা’। 💙
২৮ নভেম্বর ২০২০ খ্রী.

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা