POPULAR BD NEWS
Popular BD News Logo

স্মৃতি কথা: তবু মিস করি তোকে

খালেকুজ্জামান শামীম | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২০ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ
আমি তখন বেকার। কোন কাজ ছিলনা হাতে। অলস বাড়িতে বসে থাকা। ঠিক সে সময় পৃথিবী আলোকরে আমার একটা ভাতিজি আসলো অবনীতে। খুব খুশি আমরা।
হাজীগঞ্জ উপজেলায় একটা হাসপাতালে তার জন্ম হয়। জন্মের পরেই সে প্রচুর অসুস্থ্য। সাথে সাথে তার মামা, আমার ছোট বোনটা আর আমি নিয়ে গেলাম ডা: সুবিরের কাছে। তিনি দেখে দিলেন। তারপর সে কিছুটা সুস্থ্য। তার পরদিন আবার সে অসুস্থ্য হয়েপড়ে। কি করা। তাঁর ফাঁকে তার প্রচুর ভালোবাসার টান, তার অঙ্গ ভঙ্গি হৃদয় ছিড়ে যায়, মন চায় সারাক্ষন বুকে জড়িয়ে রাখি। বের হলাম তারে নিয়ে চাঁদপুর হাসপাতালে সাথে দুইবোন আর আমি। চাঁদপুর গিয়ে দেখি ডাত্তার নেই। তাকে মৃত্যু যেন ডাকছে। অসহায় হয়ে পড়লাম। তবুও নিজেকে শক্ত রাখলাম। পাশের পরিচিত ভাইয়ের কাছে গেলাম।
তিনি একটা এম্ব্যুলেন্স ব্যবস্থা করে দিয়ে বললেন তারে কুমিল্লা নিতে হবে। তাড়াহুড়া করেই চললাম। সামনেই ব্যরিকেড, মিছিল হচ্ছে। আটকা পড়লাম। সভা হচ্ছে বিএনপির। পরিচিত মুখ বলে বেরিয়ে সাহায্যে চাইতেই আমার গাড়িটি ছেড়ে দিলো। আমি এবার তিনদিনের শিশু ভাতিজীকে নিয়েই ছুটলাম কুমিল্লার দিকে। পথে ভাই হাসান, আমার মা সাথে উঠল। ভাতিজীর অসুস্থ্য মা দৌড়ে আসল। তার কপালে একটু চুমু খেলো। এবার ছুটলাম কুমিল্লার দিকে। সবার চোখে জ্বল। তিন দিনের শিশুর জন্য হৃদয় ছিড়ে বের হয়ে যাচ্ছে। মুদাফ্ফরগঞ্জ গিয়েই কিছু বুঝে উঠার আগেই দেখলাম আদরের পাখিটি নীরব হয়ে গেছে।
শুধু একটা চিৎকার করলাম এটুকুই। তবুও শেষ চেস্টা। কুমিল্লা মেডিকেলে উঠলাম। তার বাবার কোলেই সে। ডাক্তার বললো সে আর নেই। নির্বাক। তার বাবা আমাকে বলে ‘ দাদা নাই , যাক আমাদের ভাগ্যে নেই ‘। কোলে করেই ফিরে আসলাম নিথর টিয়াপাখিটা নিয়ে। কবি নজরুলের সেই গানের মতোই শান্ত হয়ে ঘুমিয়ে গেছে/ আমার গানের বুলবুলি। তেমনি ভাবে দুই হাতের স্পর্শ সেই বুলবুলিকে নিয়ে বাড়ীর দিকে ফিরল। আজও ভুলিনি। নিজের  হাতেই কবরস্থ করলাম। সেই স্মৃতি আজো ভুলিনি। আজো কাঁদায় সেই স্মৃতি।
কাল রাতে প্রিয় দুজন মানুষের মৃত্যুর খবর শুনে ভাবলাম- কখন জানি আমার খবর হয়ে যায। সে চিন্তা করি আর কার পাশে ঘুমাব আমি : দাদাজান! বাবা! নাকি আমার সবচাইতে প্রিয় দাদীর পাশে? এ নিয়ে ভাবতেই মনে পড়ে গেল হারানো টিয়া পাখি (জাবালুন নুর) আমার ভাতিজীর কথা। আমি ঘুমাতে চাই প্রিয় দাদী আর ভাতিজী ওই টিয়া পাখিটার পায়ের নীচে। জাবালুন নুর (কাবা)। দেখা হবে পরপারে। তবুও মিস করি তোকে। ভালো থাকিস ‘মা’। 💙 ২৮ নভেম্বর ২০২০ খ্রী.
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন