কচুয়া যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বাপ্পি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ জুলাই ২, ২০২৬ | ১২:২২
Link Copied Successfully!

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আহ্বায়ক অসীম পোদ্দার বাপ্পি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ লা জুলাই) বিকালে হাজীগঞ্জ থেকে কচুয়া ফেরার পথে হাজীগঞ্জ থেকে কচুয়া সড়কের পাতানিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব বিনয় সরকার।তিনি বলেন,কচুয়া উপজেলা যুব ঐক্য পরিষদের নেতা অসীম পোদ্দার সিএনজি’র সামনে বসেছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি অটোরিক্সা সিএনজি-কে ধাক্কা দিলে এই দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় অসীম পোদ্দার বাপ্পিকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় অতিরিক্ত রক্তক্ষরণ ঠেকাতে ৫টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে বাপ্পির দূর্ঘটনার খবর পেয়ে তার বাসায় ছুটে যান কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি মানিক ভৌমিক, কোষাধক্ষ্য জয়দেব কর্মকার, যুব ঐক্য পরিষদের সদস্য সচিব বিনয় সরকার, সদস্য নয়ন সরকার, বাসুদেব মন্ডল, রাজু পোদ্দারসহ প্রমূখ।

অপর দিকে এ ঘটনায় বাপ্পিির দ্রুত সুস্থ্যতা কামনার পাশাপাশি ঘাতক অটো চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় ও সদস্য সচিব পার্থ গোপাল দাস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা