হাজীগঞ্জে ১,৬১৫ কৃষকের মাঝে চারা, বীজ, সার ও কীটনাশক বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৬ | ৪:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ১ হাজার ৬১৫ জন কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, উন্নতমানের বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে হাজীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা হাসিব আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।

বিতরণ কার্যক্রমে ৩৫০ জন কৃষকের মাঝে ধানের বীজ, ৮০ জনকে মরিচের বীজ, ২২০ জনকে নারিকেলের চারা, ১০০ জনকে আম ও কাঁঠালের চারা, ৪০ জনকে মাল্টার চারা, ২০০ জনকে অর্জুনসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং ২৫ জনকে লেবুর চারা প্রদান করা হয়। এছাড়াও উপকারভোগী কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার ও কীটনাশকও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক সরওয়ার আলম ভুলু মুন্সি, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল হোসেন পাটোয়ারী, মো. আহসানুজ্জামান, আবুর বাসার সরকার, মো. ইমন হোসেনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা বলেন, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন