চাঁদপুরে পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৯, ২০২৬ | ৩:৫৮
Link Copied Successfully!

“সেবার ব্রতে চাকরি” — এই শ্লোগানে আজ ২৯ জুন, ২০২৬ খ্রি. তারিখে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে দ্বিতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয়। তৃতীয় দিনের কার্যক্রমে পুশ আপ, সিট আপ, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের মুখাবয়ব শনাক্তকরণ (Face Detection) প্রক্রিয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করে ডাটা সংরক্ষণ করা হয়।

তৃতীয় দিনের কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত), পুলিশ সুপার, চাঁদপুর।

বিজ্ঞাপন

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল্লাহ মোঃ নাছির, পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস), এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব মোঃ রিফাত বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর; জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর; জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুর; জনাব মোঃ তারেক সেকান্দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), পার্বত্য রাঙ্গামাটি; জনাব মোঃ ইমতিয়াজ আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল), ফেনী এবং জনাব ডাঃ বিউটি রানী সরকার, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য অফিস, চাঁদপুর।

এসময় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন

তৃতীয় দিনের কার্যক্রম শেষে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে Physical Endurance Test-এ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার ফি প্রদান এবং অনলাইন হতে প্রবেশপত্র সংগ্রহ নির্দেশিকা সংক্রান্তে ব্রিফিং করেন। এ সময় তিনি প্রাথমিকভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রস্তুতিতে প্রবেশপত্র সংগ্রহ করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে পরবর্তী সকল পরীক্ষায় ভালো করবে, শুধুমাত্র তারাই মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন। তিনি আরও বলেন, যারা ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগপ্রাপ্ত হবেন, তারা সম্পূর্ণ নিজ যোগ্যতায় চাকরি পাবেন। বিধায়, তারা এবং তাদের পরিবার যেন কোনো প্রকার প্রতারক বা দালালচক্রের খপ্পরে না পড়ে — এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।

পরিশেষে, নিয়োগ পরীক্ষার তৃতীয় দিনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় তিনি নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি