কচুয়ায় সিঁদ কেটে চুরি, বৃদ্ধাকে জবাই করে হত্যা

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ জুন ২৯, ২০২৬ | ১১:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে চুরির উদ্দেশ্যে একটি বাড়িতে প্রবেশ করে বৃদ্ধাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৮ জুন ২০২৬) রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম (৭৫) উপজেলার বেরকোটা গ্রামের মৃত সাদেক উল্যাহ মিয়াজির স্ত্রী।নিহতের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তন্মধ্যে দুই ছেলে সৌদি প্রবাসী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের পেছন দিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে।
এ সময় ঘুমন্ত অবস্থায় ফাতেমা বেগমের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা ঘর থেকে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের দাবি।
পরিবারের সদস্যদের ধারণা, চোর চক্রের সদস্যরা পরিচিত হওয়ায় ফাতেমা বেগম তাদের চিনে ফেলেছিলেন। এ কারণে নিজেদের পরিচয় গোপন রাখতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এমন নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে কচুয়া সার্কেল এএসপি আবদুল হাই,পুলিশ পরিদর্শক তদন্ত মো.রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।সাচার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা