চাঁদপুরে ক্যাডেট এএসআই নিয়োগের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন, দৌড়-লং জাম্পে যাচাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৮, ২০২৬ | ৫:৩২
Link Copied Successfully!

“সেবার ব্রতে চাকরি” স্লোগানে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাঁদপুরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ রবিবার ২৮ জুন ২০২৬ সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মো. রবিউল হাসান বিপিএম-সেবা, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হয়।

২য় দিনে ১ম দিনের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের পুরুষ ১৬০০ মিটার ও নারী ১০০০ মিটার দৌড়, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।

বিজ্ঞাপন

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার সাইফুল্লাহ মো. নাছির এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, মো. লুৎফর রহমান, মুকুর চাকমা, পার্বত্য রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার, ফেনীর সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ এবং চাঁদপুর উপজেলা স্বাস্থ্য অফিসের মেডিকেল অফিসার ডা. বিউটি রানী সরকার। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা নিয়োগ কার্যক্রমে সহায়তা করেন।

পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ২য় দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি উত্তীর্ণ প্রার্থীদের কোনো দালালচক্রের সঙ্গে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা দেন। একই সঙ্গে ২য় দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানিয়ে পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতিসহ যথাসময়ে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন