ধর্ষণচেষ্টা ঠেকাতে প্রতিবন্ধী যুবকের গলা কাটলেন প্রবাসীর স্ত্রী!

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ২৮, ২০২৬ | ৫:২৯
Link Copied Successfully!

কুমিল্লার লালমাই উপজেলায় এনায়েতুর রহমান ওরফে বাহার (৩৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী এক নারীকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দাবি করেছেন, ধর্ষণের চেষ্টা থেকে নিজেকে রক্ষা করতেই তিনি এনায়েতুর রহমানকে হত্যা করেছেন। শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক নারী প্রাথমিকভাবে আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড ঘটানোর দাবি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত এনায়েতুর রহমান এবং প্রবাসী সুমন চৌধুরীর বাড়ি পাশাপাশি। কয়েক বছর আগে দুই পরিবারের মধ্যে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এছাড়া প্রায় এক মাস আগে ছুটিতে দেশে আসা সুমন চৌধুরী অভিযোগ করেছিলেন, এনায়েতুর রহমান তার স্ত্রীর সঙ্গে অসদাচরণ করেছেন। তবে এনায়েতুর রহমান শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করা হয়েছিল। চার দিন আগে সুমন পুনরায় কর্মস্থলের উদ্দেশে দেশ ত্যাগ করেন।

বিজ্ঞাপন

নিহতের মা নেহারা বেগম দাবি করেন, তার ছেলে শারীরিক প্রতিবন্ধী ছিলেন। দুই হাতের কবজি ও আঙুল কার্যকর না থাকায় তিনি স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারতেন না। তার অভিযোগ, প্রতিবেশী ওই নারী কৌশলে তার ছেলেকে ঘরে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

অন্যদিকে, আটক নারী পুলিশের কাছে দাবি করেছেন, এনায়েতুর রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। সেই পরিস্থিতিতে আত্মরক্ষার জন্যই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ দাবির সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশ সুপারের নেতৃত্বে জেলাব্যাপী ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন আপনাদের সহযোগিতা নিয়েই মতলব মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ – ওসি হাফিজুর রহমান মানিক পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ-এর স্মরণসভা রোববার স্বপরিবারে ওমরাহ্‌ যাচ্ছেন এপিপি অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত আদর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা সরকার নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস, ভোগান্তিতে চাঁদপুরবাসী কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে সরকারি রাস্তা নির্মাণে বাধার অভিযোগ, ভোগান্তিতে চরাঞ্চলের হাজারো মানুষ মতলব দক্ষিণে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, প্রকৃত কৃষকরা বঞ্চিত হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড মকিমাবাদ এলাকায় মেয়র প্রার্থী হাসান মিয়াজীর গণসংযোগ বাকিলা ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ চাঁদপুরে মা হয়েছে তরুণী, বাবা হয়নি কেউ! খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে লাখ লাখ মানুষের ঢল মেসিকে হারাতে গিয়ে নিজ দেশকেই বাঁচাতে পারলেন না ঘানার সেই তান্ত্রিক চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন দলীয় পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ মাদকের সাথে জড়ালে তাকেও ছাড় দেয়া হবে না – সাবেক মেয়র এনামুল হক বাদল চাঁদপুর-৩ ও চাঁদপুর-৫ আসনের এমপিদের যৌথ উদ্যোগ, চালু হচ্ছে চাঁদপুর-কক্সবাজার ও চাঁদপুর-সিলেট রুটে নতুন ট্রেন রোটার‍্যাক্ট ক্লাব অব ডাকাতিয়া হাজীগঞ্জের নতুন কমিটি গঠন