
হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী শাহীনের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোহাম্মদ শাহিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি আজ সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বাজারে সুনামের সঙ্গে মৎস্য ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুতে ব্যবসায়ী মহল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।


মরহুম শাহিনের মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








