জন্মদিন ও সাংবাদিকতার ২৮ বছর: আলোর পথযাত্রী বোরহান উদ্দিন ডালিম

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ১১:০৮
Link Copied Successfully!

২৮ জুন (রবিবার) এক অনন্য ও কাকতালীয় মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছেন চাঁদপুরের গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ বোরহান উদ্দিন ডালিম। ১৯৭৯ সালের এই দিনে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। আর ঠিক ১৯ বছর পর, ১৯৯৮ সালের নিজের জন্মদিনটিতেই তিনি পা রাখেন সাংবাদিকতার চিরসবুজ আঙিনায়। দেখতে দেখতে জীবনের ৪৭টি বসন্ত পেরিয়ে আগামী ২৮ জুন তিনি পদার্পণ করছেন জীবনের নতুন বছরে; আর একই দিনে পূর্ণ হচ্ছে তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গৌরবময় ২৮ বছর।

​শিক্ষাজীবনে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করা এই গুণী ব্যক্তিত্ব পড়াশোনার সমান্তরালেই নিজেকে সঁপে দিয়েছিলেন গণমাধ্যমের সেবায়। পেশাগত দক্ষতার কারণে তিনি দীর্ঘ ছয় বছর স্থানীয় মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব সাফল্যের সাথে পালন করেছেন। এছাড়াও চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় রেখেছেন অগ্রণী ভূমিকা।
​দীর্ঘ ক্যারিয়ারে স্থানীয় ও জাতীয় বিভিন্ন মূলধারার গণমাধ্যমে সুনামের সাথে কাজ করার পর, বর্তমানে তিনি চাঁদপুরের জনপ্রিয় মুখপত্র ‘দৈনিক প্রিয় চাঁদপুর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পত্রিকাটি আজ এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখ ও অধিকার আদায়ের এক অকৃত্রিম আয়না হয়ে উঠেছে।

​একই দিনে জন্ম আর একই দিনে পেশাগত জীবনের হাতেখড়ি—এমন কাকতালীয় সংযোগ সত্যিই বিরল। ২৮ জুনের এই দ্বৈত আনন্দের শুভক্ষণে বোরহান উদ্দিন ডালিমকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা এবং সাংবাদিকতায় ২৮ বছর পূর্তির লাল গোলাপ অভিনন্দন। সততা, বস্তুনিষ্ঠতা আর সাহসের সাথে তাঁর কলম চলুক আজীবন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ‘দৈনিক প্রিয় চাঁদপুর’ পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা