
চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, অধ্যক্ষ মোশাররফ লিটনকে সংবর্ধনা
Link Copied Successfully!


চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভা শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
সভায় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব নিযুক্ত হওয়ায় সংবর্ধনা জানানো হয়।


এসময় বক্তারা সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে তার অবদানের প্রশংসা করেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

























