চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের তৃতীয় সভা শুক্রবার প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
সভায় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব নিযুক্ত হওয়ায় সংবর্ধনা জানানো হয়।
এসময় বক্তারা সাংবাদিকতা ও শিক্ষা ক্ষেত্রে তার অবদানের প্রশংসা করেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।