হাজীগঞ্জে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের একাংশের সড়ক অবরোধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৫, ২০২৬ | ২:১৬
Link Copied Successfully!

সদ্য ঘোষিত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জালিয়ে অবরোধ করেছে ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবার দুপুরে এ অবরোধ করে কমিটি বাতিলের দাবি করেন তারা।

আন্দোলনকারী নেতাকর্মীরা বলেন, বিগত সরকারের আমলে যারা হামলা-মামলার শিকার হয়েছে এ কমিটিতে তাদের মূল্যায়ন করা হয়নি। তাই সকল বৈষম্য দূর করে কমিটি ঘোষণার দাবি জানান তারা।

সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদারও অংশ নেয় এ আন্দোলনে। তার দাবি ত্যাগীদের মূল্যায়ন না করে ঘোষণা করা এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হোক।

বিজ্ঞাপন

এদিকে সড়ক অবরোধের কারণে গেলো ১ ঘন্টা ধরে আটকা পড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের যান চলাচল। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ থাকলেও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ তারা।

উল্ল্যাখ, গেলো সোমবার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৩ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন