হাজীগঞ্জে যৌতুক ও নির্যাতনের পাল্টাপাল্টি মামলা, জামিন নামঞ্জুর হয়ে স্বামী কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৬ | ৭:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন। স্ত্রীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় আজ বুধবার চাঁদপুরের আদালতে জামিন চাইতে গেলে বিচারক জামিন নামঞ্জুর করে স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়ের করা অভিযোগপত্রে বাদী হাজীগঞ্জের মীম ইসলাম (২৬) উল্লেখ করেন, ২০২৪ সালের ২২ নভেম্বর ৪ লাখ টাকা দেনমোহরে তার সঙ্গে জুয়েল মাহমুদের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকারসহ প্রায় ৬ লাখ টাকা খরচ করেন তার বাবা।

অভিযোগে বলা হয়, বিয়ের কয়েক মাস পর থেকে স্বামী জুয়েল মাহমুদ ব্যবসার কথা বলে বাবার কাছ থেকে ১ লাখ টাকা ধার নিয়ে আর ফেরত দেননি। এরপর ৫ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ স্বামীর বসতবাড়িতে এবং ৭ মার্চ ২০২৬ বাদীর পিত্রালয়ে তাকে মারধর করা হয়। চুলের মুঠি ধরে কিল-ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মারা হয়।

বিজ্ঞাপন

মীম ইসলামের দাবি, বিয়ের পর থেকেই তার স্বামী অন্য নারীতে আসক্ত। প্রতিবাদ করায় নির্যাতন ও তালাক দেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, “স্বামীর এমন কার্যকলাপে যেন আর কোনো নারীর জীবন নষ্ট না হয়। আমি দৃষ্টান্তমূলক বিচার চাই।”

মামলায় রামগঞ্জের বাসিন্দা স্বামী জুয়েল মাহমুদ (৩৩), শাশুড়ি মাহমুদা আক্তার (৫০) ও দেবর তারেক মাহমুদ হিমেলকে (৩০) আসামি করা হয়েছে।

অন্যদিকে স্বামী জুয়েল মাহমুদও জেলা লিগ্যাল এইড অফিসে স্ত্রী মীম ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্ত্রী তার কথা অমান্য করে গত ১০ জুলাই ২০২৫ বাপের বাড়ি চলে যান। যাওয়ার সময় তার মূল্যবান জিনিসপত্র, গহনা ও টাকা-পয়সা নিয়ে যান। পরে তাকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ১৫ মার্চ ২০২৬ ইসলামী শরিয়াহ মোতাবেক তালাক দেন।

জুয়েল মাহমুদের দাবি, তালাকের পর থেকে স্ত্রী ও তার পরিবার হুমকি-ধমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছেন। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বুধবার যৌতুক নিরোধ আইনের ৩ ধারার মামলায় অভিযুক্ত জুয়েল মাহমুদ চাঁদপুর সদর আমলী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, উভয় পক্ষের অভিযোগই তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ