কচুয়ায় পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২৬ | ৪:৩৩
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ১৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে কচুয়া পৌরসভা ও উত্তর কচুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

ওসি মো. আজিজুল ইসলামের নির্দেশে ও পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পুলিশ প্রথমে কড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. সজিব (২২) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করে।

পরে এসআই মৃদুল বড়ুয়ার নেতৃত্বে উজানী এলাকায় অভিযান চালিয়ে সুমন (২১) ও মো. সুমন (২০) নামে দুজনকে ৪ পিস ইয়াবাসহ আটক করা হয়।

বিজ্ঞাপন

একই দিনে এসআই মো. নাজমুল ইসলামের নেতৃত্বে করইশ দক্ষিণপাড়া এলাকা থেকে মো. সোহাগ (২৮) কে ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা