চাঁদপুরে নিয়োগ পরীক্ষায় ডিভাইস দিয়ে নকল, হাজীগঞ্জের দুইজনের কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৬ | ১০:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২০ জুন) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে জনবল নিয়োগ পরীক্ষায় মোট ৯৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে এক পরীক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় হাতেনাতে আটক করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আটক পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে কলেজ গেট সংলগ্ন ‘মা কম্পিউটার’ নামের একটি দোকানে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

যাচাই-বাছাই শেষে আটক তিনজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় তাদের প্রত্যেককে ২০০ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপর একজনকে প্রাথমিক তদন্ত শেষে ছেড়ে দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থী হলেন হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার মো. হাবিবুর রহমান (৩২), পিতা- মো. মাসুদ আলম।

এছাড়া কেন্দ্রের বাইরে থেকে নকলের কাজে সহযোগিতার অভিযোগে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন হাজীগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মো. রিয়াদুল ইসলাম (২৮), পিতা- জয়নাল আবেদিন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত ছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন