চাঁদপুরে ‘প্রভাতের’ উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

‘হয় পুলিশ থাকবে, না হয় মাদক কারবারি’

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৬ | ১০:০৮
Link Copied Successfully!

সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি করেছে সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা’। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “সন্ধ্যার পর সন্তান যেন বাইরে না থাকে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে, মেয়েদের বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শিশুদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না। মোবাইল ফোন অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত করে। পরিবার থেকেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের ছেলে-মেয়েরাই প্রধান ইনভেস্টমেন্ট। পিতা-মাতা ও গুরুজনদের কথা শুনতে হবে। এলাকার মুরব্বিদের সম্মান করতে হবে। তোমরা এসব করলে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং কিছুটা নির্মূল হবে।”

তিনি আরও বলেন, “এই সমাজে মাদক কারবারিদের কোনো ঠাঁই হবে না। হয় আমরা পুলিশ থাকবো, না হয় মাদক কারবারি থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করেই ছাড়ব ইনশাল্লাহ। পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। আপনারা তথ্য দিন, আমরা তাদের ধরে নিয়ে আসব। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। চাঁদাবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং সদস্যদের সংশোধনের জন্য তাবলিগে পাঠাবো। রিহ্যাবে গিয়ে পথভ্রষ্টরা ভালো হয় না, তাবলিগে পাঠালে ভালো হবে। মাদক কারবারিরা ভালো হয়ে ফিরলে প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠানোর সাথে সাথেই রিজিকের ব্যবস্থা করেছেন।”

বিজ্ঞাপন

সংগঠনের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে তিনি বলেন, “সুন্দর সমাজ বিনির্মাণে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রয়োজন। যে যার অবস্থান থেকে রুখে দাঁড়ালে মাদক কারবারিরা সমাজ ছাড়তে বাধ্য হবে। প্রভাতের মতো এমন আয়োজন প্রতিটি এলাকায় হলে মাদক ও কিশোর গ্যাং ভয় পাবে। পুলিশের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে শক্ত অবস্থান নিতে হবে।”

প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজীর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার মাহির আসেফ, ইন্সপেক্টর মিন্টু দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি এবং প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় এলাকার সমসাময়িক অপরাধ কর্মকাণ্ড তুলে ধরেন মহামায়া ক্রীড়া চক্রের সদস্য ব্যবসায়ী আফসার ইয়ামিন রনি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল ও যুবদল নেতা নাছির হাজী। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নিগার সুলতানা রিয়া ও মো. সাহেদ হোসেন।

বিজ্ঞাপন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন গাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার বেপারী, যুবদল নেতা শওকত কারী, মান্দারী ইসলাহুল উম্মাহ সংগঠনের সাইফুল ইসলাম, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদিরসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে মাদকবিরোধী র‌্যালি বের হয়। অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থা ও মহামায়া ক্রীড়া চক্রের সদস্যরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০