মতলব পৌরসভার প্রধান সড়কের আরসিসি ডালাই কাজের উদ্ধোধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৮, ২০২৬ | ১১:৩৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা সদরের প্রধান সড়কের ম্যাক্সি স্ট্যান্ড থেকে রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আরসিসি ডালাই কাজের উদ্ধোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে এগারোটায় কাজের উদ্ধোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। উদ্ধোধনকালে তিনি বলেন, উন্নয়নমূলক নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার বা কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির ক্ষেত্রে প্রশাসন বর্তমানে জিরো টলারেন্স।নিম্নমানের কাজের প্রমাণ মিললে তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিক কাজ বন্ধ করে দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ,

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,সিনিয়র যুগ্ম আহবায়ক এ কাজের ঠিকাদার জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ। উদ্ধোধন শেষে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মাহফুজ মল্লিক।

মতলব পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ণ প্রকল্পের অধীনে ১ কোটি ৭৮ লক্ষ ১১ হাজার ৩’শ ১৫ টাকা ব্যয়ে মতলব ম্যাক্সি স্ট্যান্ড থেকে মতলব রিক্সা স্ট্যান্ড পর্যন্ত আরসিসি ডালাই কাজটি করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি