বিক্রি করা নবজাতককে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ১৮, ২০২৬ | ৯:০৭
Link Copied Successfully!

মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী এলাকায় বাবার মাধ্যমে বিক্রি হয়ে যাওয়া এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে মাগুরা জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পরিচালিত এক অভিযানে শিশুটিকে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রামদেরগাতী এলাকার মো. সাগর হোসেন (৩৪) তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের এক মাস ২৫ দিনের কন্যাশিশু টুকটুকিকে গত ২৭ মে ২০২৬ দত্তকের নামে ২৫ হাজার টাকার বিনিময়ে দক্ষিণ বীরপুর গ্রামের মো. শাহাবুর (২৮) ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

এদিকে সন্তানকে দেখতে না পেয়ে তানজিলা খাতুন স্বামীর কাছে বারবার জানতে চাইলে তিনি নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য দেন। একপর্যায়ে তিনি দাবি করেন, শিশুটিকে ‘জিন’ নিয়ে গেছে এবং সেটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এভাবে দীর্ঘ সময় ধরে মাকে বিভ্রান্ত করে রাখা হয়।

ঘটনাটি প্রকাশ্যে এলে বিষয়টি মাগুরা জেলা পুলিশের নজরে আসে। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা’র নির্দেশনায় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) শুভংকর রায় তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটির মা তানজিলা খাতুন বলেন, আমার সন্তানকে ফিরে পাব, সেই আশা ছেড়ে দিয়েছিলাম। পুলিশ আমার মেয়েকে উদ্ধার করে আমার বুকে ফিরিয়ে দিয়েছে। আমি মাগুরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ। একজন মায়ের কাছে সন্তানের চেয়ে বড় কিছু নেই।

বিজ্ঞাপন

মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা বলেন, শিশু বিক্রির মতো অমানবিক ও দণ্ডনীয় অপরাধের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঘটনার সত্যতা উদঘাটন করে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, মানবাধিকার সুরক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাগুরা জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা