এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ১৩, ২০২৬ | ৫:৪৮
Link Copied Successfully!

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী অভিযোগ করে বলেছেন, এটি কোনো জনকল্যাণমূলক বাজেট নয়, বরং দলীয় স্বার্থে প্রণীত একটি প্রস্তাব, যার মাধ্যমে চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে।

শনিবার চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রভাবিত করা হয়েছে, যার মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

বিজ্ঞাপন

সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করে পাটোয়ারী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক তখনই স্বাভাবিক হবে, যখন সীমান্তে হত্যা বন্ধ হবে। কোনো বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্তে হত্যা করা চলতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, তাদের দল চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত নয় এবং তারা গণতান্ত্রিকভাবে ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, বাজেটে শহীদ আবু সাঈদ, ওয়াসিম কিংবা মুগ্ধের আত্মত্যাগের প্রতিফলন নেই, যার কারণে তারা এই বাজেটকে প্রত্যাখ্যান করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা