
স্ত্রীর ঋণের টাকায় পতাকা দিয়ে পুরো গ্রাম সাজালেন আর্জেন্টিনা ভক্ত ‘সুমন মেসি’
Link Copied Successfully!


এবার স্ত্রীর নামে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে পুরো গ্রাম সাজিয়েছেন আর্জেন্টিনার পতাকায়। শুধু গ্রামই নয়, নিজের ঘর, ভ্যানগাড়ি এমনকি পোশাকেও ছড়িয়ে দিয়েছেন আকাশি-সাদা রঙ।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আর্জেন্টিনার অন্ধ ভক্ত সুমন গৌড়ের এই কাণ্ড দেখে কেউ বলছেন পাগলামি আাবার কেউ বলছেন ফুটবল প্রেম। তবে এলাকায় তিনি বেশ পরিচিত ‘সুমন মেসি নামেই।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সুমন গৌড়। পেশায় একজন ভ্যানচালক। টেনেটুনে সংসার চললেও বিশ্বকাপ ফুটবল এলেই যেন বদলে যায় তার জগৎ। প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবেসে করেন নানা কর্মকাণ্ড।




















