কচুয়ায় নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১১, ২০২৬ | ১০:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলায় টিফিন বিরতিতে লুকোচুরি খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন হোসেন তামিম একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ও বদুরপুর গ্রামের ছোলেমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টিফিনের ছুটিতে তামিম সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবনে লুকোচুরি খেলতে যায়। খেলার একপর্যায়ে ভবনের অসমাপ্ত দেয়ালের অংশ ভেঙে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

সহপাঠীর চিৎকারে স্থানীয়রা ও শিক্ষকরা দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশেদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, নির্মাণাধীন ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ভবন মালিকের অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে টিফিনের সময় শিক্ষার্থীদের যথাযথ তদারকির অভাবের অভিযোগ তুলে বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন