
ইঞ্জিঃ মমিনুল হক এমপিসহ বিভিন্ন মহলের শোক
বড়কুল রামকানাই উবি’র প্রধান শিক্ষককের ২য় জানাজা সম্পুর্ণ


হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহবায়ক মো. আব্দুল হক (৫৪) আর নেই। মঙ্গলবার (৯ জুন) সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
তিনি কচুয়া উপজেলার কালচোঁ গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়ির মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা গেছে, আজ মঙ্গলবার সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ এলাকায় নিজ বাসায় হঠাৎ করে বুকের ব্যাথাজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মো. আব্দুল হক স্যার। এরপর পরিবারের লোকজন তাঁকে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিন বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রথম জানাযা এবং বেলা তিনটায় তাঁর কর্মস্থল বড়কুল রামকানাই উচ্চ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
পরিবারের সদস্যরা জানান, মরহুম মো. আব্দুল হকের বড় ছেলে জাপান থেকে দেশের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন। তিনি দেশে পৌছার পর আগামিকাল বুধবার বাদ জোহর নিজ বাড়ি কচুয়া উপজেলার কালচোঁ গ্রামের তমিজ উদ্দিন মিয়াজী বাড়িতে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মো. আব্দুল হকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হাসান মিয়াজীসহ হাজীগঞ্জ প্রেসক্লাব, শিক্ষক সমিতি, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
এদিকে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা’র পূর্বে মরহুম মো. আব্দুল হকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, পরিবারের সদস্যদের পক্ষে ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সুফিয়ান মজুমদার রানা, শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পক্ষে পিরোজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান।
এসময় আরো বক্তব্য রাখেন, বড়কুল ও এন্নাতলী গ্রামবাসীর পক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. আব্দুর রাজ্জাক, বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম রসূল স্বপন, হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক ও হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, বড়কুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষে মাও. মো. আনোয়ার হোসেন প্রমুখ। আবদুল হক স্যারের মৃত্যুতে বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিশদ ৩ দিনের শোক ঘোষনা করেছে। এই তিনদিন বিদ্যালয়ে পাঠদান বিরত থাকবে।
বৃহস্পতি বিদ্যালয়ে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হবে।
এর আগে কপিনে পুস্পস্তবক অর্পন করে মরহুম মো. আব্দুল হকের শ্রদ্ধা নিবেদন করেন, হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক, শিক্ষক, বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাযা’য় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।


























