গ্রেগ বারক্লে আইসিসির নতুন চেয়ারম্যান

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২০ | ৬:২৮
Link Copied Successfully!
আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান গ্রেগ বারক্লে। পাকিস্তানের ইমরান খাজাকে পেছনে ফেলে স্বতন্ত্র নির্বাচনে জয়ী হয়েছেন তিনি।
ইমরান খাজা ও গ্রেগ বারক্লের মধ্যে হওয়া এ নির্বাচনে দুইবার ভোটিং হয়েছে। প্রথমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ভোট পাননি বারক্লে। তবে দ্বিতীয়বার বারক্লেকে ভোট দেয় প্রোটিয়ারা। এতেই কাঙ্ক্ষিত ১১টি ভোট পূরণ হয়েছে বারক্লের।
নির্বাচনের নিয়মে বলা ছিল, ১৬ ভোটের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ (১১ ভোট) ভোট পেয়ে জয়ী হতে হবে। যে কারণে প্রথম দফার ভোটে ১০-৬ ব্যবধানে এগিয়ে থেকেও বিজয়ী হননি বারক্লে। পরে দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকার ভোট পেয়ে আইসিসি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
গত জুলাইয়ে শশাঙ্ক মনোহার দায়িত্ব থেকে পদত্যাগের পর আইসিসির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ইমরান খাজা। এবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন গ্রেগ বারক্লে।
পেশাগতভাবে একজন আইনজীবী হলেও ২০১২ সাল থেকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক পদে রয়েছেন গ্রেগ বারক্লে। সবশেষ কিউই বোর্ডের প্রধানও ছিলেন তিনি। তবে এখন স্বাধীনভাবে আইসিসির দায়িত্বগ্রহণ করায় নিউজিল্যান্ডের পদ ছাড়তে হবে তাকে। শশাঙ্ক মনোহারের পর আইসিসির দ্বিতীয় স্বাধীন চেয়ারম্যান বারক্লে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা