স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৭, ২০২৬ | ৫:১৩
Link Copied Successfully!

মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় স্ত্রীকে ভিডিও কলে রেখে জিহাদ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত জিহাদ সদর উপজেলার আমুড়িয়া ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ পরিবারসহ শহরের স্টেডিয়ামপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় এক বছর আগে তার বিয়ে হয়। তার স্ত্রী মিমের বাড়ি ঝালকাঠিতে। ঈদুল আজহার আগে স্ত্রী বাবার বাড়ি যাওয়ার পর থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

পরিবার ও প্রতিবেশীদের দাবি, জিহাদের কোনো স্থায়ী পেশা না থাকায় সংসারে আর্থিক সংকট চলছিল। এ কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মনোমালিন্য হতো। তাদের কোনো সন্তান নেই।

বিজ্ঞাপন

রোববার (৭ মে) সকালে জিহাদ নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জিহাদ তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব