শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ককরোচ পার্টির ৭ দিনের আলটিমেটাম

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৭, ২০২৬ | ১০:৩৪
Link Copied Successfully!

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার আয়োজিত এ সমাবেশে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের আহ্বানে শত শত শিক্ষার্থী, তরুণ চাকরিজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যন্তর মন্তর ও আশপাশের এলাকায় এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

সমাবেশে অংশ নেওয়া অনেকের মুখে ছিল তেলাপোকার আদলে তৈরি মাস্ক। আন্দোলনকারীদের হাতে ছিল ভারতের জাতীয় পতাকা, সংবিধানের কপি ও ফুল। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি তারা শিক্ষাব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবিও জানান।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার সকালে দিল্লিতে পৌঁছে সরাসরি সমাবেশে যোগ দেন অভিজিৎ দীপক। আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ আন্দোলনকর্মী ও ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ সোনম ওয়াংচুক, সিপিআই (এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সিপিআই নেত্রী অ্যানি রাজাসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতারা।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অভিজিৎ দীপক বলেন, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তাদের আন্দোলন দীর্ঘমেয়াদি হবে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচারণা বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে এসব পদক্ষেপ আন্দোলন থামাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “আমরা আর কত দিন ভয়ে বেঁচে থাকব? দেশের তরুণ সমাজ ভয় পায় না। আমাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হলেও আমরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের সংগ্রাম চালিয়ে যাব।”

বিজ্ঞাপন

বিকেল সাড়ে ৩টার দিকে অসুস্থ বোধ করায় অভিজিৎ দীপক সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

পরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, “আমরা সরকারকে সাত দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অপসারণ না করলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের সময় এসেছে এবং সেই পরিবর্তনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, নিট, সিবিএসই, সিইউইটি ও এসএসসিসহ বিভিন্ন ভর্তি ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে তরুণদের উদ্যোগে গড়ে ওঠে ‘ককরোচ জনতা পার্টি’। শুরুতে এটি অনলাইনভিত্তিক আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করলেও বর্তমানে তা মাঠপর্যায়ের কর্মসূচিতেও রূপ নিয়েছে।

সমাবেশ চলাকালে সম্ভাব্য উত্তেজনা এড়াতে ছয়জনকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, আন্দোলনের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘাতের আশঙ্কায় তাদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। নাগরিকদের যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা