মতলবে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অমীমাংসিত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৬, ২০২৬ | ৩:৪১
Link Copied Successfully!

ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে ঘিরে চাঁদপুরের মতলব দক্ষিণে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) ঐতিহাসিক মতলব নিউ হোস্টেল মাঠে আয়োজিত এ ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মতলবের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব কে. এম. ইশমাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি জনাব এনামুল হক বাদল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু এবং মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), মতলব দক্ষিণ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।

বিজ্ঞাপন

খেলায় সভাপতিত্ব করেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র জনাব মো. শাহ গিয়াস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক মো. আলমাছ প্রধান।

ম্যাচের শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। মাঠজুড়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

তবে খেলার হাফটাইমের পরপরই রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে মাঠে হট্টগোল শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও খেলা আর পুনরায় শুরু করা সম্ভব হয়নি। ফলে নির্ধারিত সময়ের আগেই ম্যাচটি বন্ধ ঘোষণা করা হয় এবং কোনো ফলাফল ছাড়াই খেলাটি অমীমাংসিত থেকে যায়।

বিজ্ঞাপন

খেলা ঘিরে আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা