আধিপত্য বিস্তারে সংঘর্ষের আগুনে পুড়ল মসজিদ-মাদ্রাসা ও ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতিপূরণের দাবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৬ | ৬:৫৩
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজারে ফুটপাত দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি মসজিদ, এতিমখানা-মাদ্রাসা এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

রোববার রাতে ওয়ারলেস বাজার এলাকায় বাজারের ইজারাদার শফিকুল ইসলাম ও যুবদল নেতা বোরহান গাজীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, ফুটপাত দখল ও বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে রাতের দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের স্থাপনাগুলোতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ওঠে।

আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্যবসায়ী মুকতার হোসেনের গাজী পার্টস, বি টি হোমিও হল নামের ওষুধের দোকান, স্থানীয় একটি মসজিদ এবং এতিমখানা-মাদ্রাসা। অগ্নিকাণ্ডে দোকানের মালামাল, আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই কিছু উদ্ধার করতে পারেননি।

মঙ্গলবার সরজমিনে গেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুকতার হোসেন গাজী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। দোকানে কোটি টাকার মালামাল ছিল, যা মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। অথচ অন্যদের আধিপত্য বিস্তারের সংঘর্ষে আজ আমাদের পথে বসতে হয়েছে। অনেক কষ্ট করে, বোনদের মাধ্যমে বিভিন্ন এনজিও থেকে ঋণ ও ধারদেনা করে এই ব্যবসা দাঁড় করিয়েছিলাম। এখন আমার সব শেষ হয়ে গেছে। সংসার কীভাবে চলবে, আর লাখ লাখ টাকার ঋণ কীভাবে পরিশোধ করব, সেটাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা।

জামিয়া ইসলামিয়া ফজলুল উলূম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মো. আল আমিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত আগুনে মসজিদ, মাদ্রাসা ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই রক্ষা পায়নি। আগুনে মাদ্রাসার গুরুত্বপূর্ণ আসবাবপত্র, শিক্ষার্থীদের বইপত্রসহ প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া মাদ্রাসার নিচতলায় থাকা মসজিদের এসি রুমের দরজা-জানালাসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এই ক্ষতির পর মসজিদ ও মাদ্রাসার কার্যক্রম চালিয়ে নেওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সমাজের বিত্তবান ও মানবিক মানুষজন যদি এখন আমাদের পাশে না দাঁড়ান, তাহলে এতিমখানা ও মাদ্রাসার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব হবে না।

বি টি হোমিও হলের স্বত্বাধিকারী ডা. সায়মন আল মামুন বলেন, তিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। তার বাবা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করিয়েছেন। নিজের চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তুলতে জমি বিক্রি, ধারদেনা ও ঋণ করে ওষুধ কিনেছিলেন। কিন্তু ভয়াবহ আগুনে তার পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার জীবনের সমস্ত সঞ্চয় ও স্বপ্ন এই দোকানটিকে ঘিরেই ছিল। এখন সবকিছু শেষ হয়ে গেছে। এত বড় ক্ষতি আমি কীভাবে পুষিয়ে নেব, সেটাই বুঝতে পারছি না।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। বাজারের ইজারাদার শফিকুল ইসলামের দায়ের করা একটি মামলা গ্রহণ করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুকতার হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন, সেটি মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন