ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৪, ২০২৬ | ১০:৫৬
Link Copied Successfully!

কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে দায়ের করা ধর্ষণ মামলার আসামী চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো. মেহেদী হাছান (৩৯) কে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টায় তাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম।

গ্রেপ্তার আসামী মেহেদী হাছান জেলার কচুয়া উপজেলার ফতেপুর তুলপাই গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

ধর্ষণের ঘটনার সময় তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর সদর হাসপাতালে কর্মরত। আর ধষর্ণের শিকার এবং মামলার বাদী একটি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।

ঘটনার বিবরণ থেকে জানাগেছে, ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আসামী মেহেদী হাছান মামলার বাদী ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। মামলাটি তদন্ত করে পিবিআই কুমিল্লা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো। তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ