চাঁদপুর সাহিত্য একাডেমির প্রাণবন্ত মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৩, ২০২৬ | ২:৪৫
Link Copied Successfully!

চাঁদপুর সাহিত্য একাডেমির নিয়মিত আয়োজন ১২তম মাসিক সাহিত্য সভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাছিরউদ্দীন মিলনায়তনে এ সাহিত্য সভার আয়োজন করা হয়। বিকেল ৫টায় শুরু হয়ে সভা চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সাহিত্য সভায় অংশগ্রহণকারী লেখক ও সাহিত্যপ্রেমীরা তাঁদের স্বরচিত কবিতা, গল্প, প্রবন্ধ ও সাহিত্যকর্ম পাঠ করেন। পাশাপাশি বাংলা সাহিত্যের দুই মহান দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা এবং সৃজনশীলতার শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।

চাঁদপুর সাহিত্য একাডেমির পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মনিরুজ্জামান বাবলুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাহিত্য পাঠ ও আলোচনা করেন একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহিম, নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, সাধারণ সদস্য ম. নুরে আলম পাটওয়ারী, খোকন মজুমদার, মুহাম্মদ হানিফ এবং আরিফুল ইসলাম শান্ত।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মাইনুল ইসলাম মানিক বলেন, “সাহিত্য মানুষের মনন, মানবিকতা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। নিয়মিত সাহিত্য চর্চা এবং সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়ে তোলা সম্ভব। চাঁদপুর সাহিত্য একাডেমি সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

আলোচকরা সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকদের উৎসাহিত করতে এমন আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে একাডেমির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ