মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২০, ২০২৬ | ৩:১৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সাধারণ সম্পাদক নাজমুল আলমের পরিচালনায় সভায় বিদ্যালয়ের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়। সভায় উপস্থিত সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, বিদ্যালয়টি এলাকার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বিজ্ঞাপন

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আতাউর রহমান সরকার বলেন, উনি একজন শিক্ষানুরাগী। আমার বিশ্বাস উনার মাধ্যমেই বৃহত্তর মতলবে শিক্ষাখাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

তিনি আরো বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি গোলাম হোসেন, শফিকুল ইসলাম, মাহবুবুর রহমান মাস্টার, সোলাইমান আহম্মদ কাজল, মনজুর আহমেদ সরদার, রুহুল আমিন মেম্বার, মো. হোসেন প্রধান, ফয়েজ আহম্মেদ, নুর কবির মাস্টার, ওয়াইছ হোসেন সরকার, আব্দুল আউয়াল, শাহজালাল মিয়াজি, সুমন বেপারী, সুজন প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারা অনুযায়ী স্মারক ইস্যুর তারিখ হতে আগামী ৬ মাসের জন্য এ এডহক কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে আতাউর রহমান সরকার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলম। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. গোলাম হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. জাকির হোসেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন