শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে হাসপাতাল মালিকদের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৮, ২০২৬ | ৬:৫৬
Link Copied Successfully!

শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির ইসলামের ওপর হামলা এবং দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি হাসপাতালে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচিতে চিকিৎসক, হাসপাতালের মালিক এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক জি এম শাহীনের প‌রিচালনায় বক্তব্য রাখেন, সি‌নিয়র সহ-সভাপ‌তি ডা. জাহাঙ্গীর হোসেন খান, ড্যাব নেতা ডা. সৈয়দ আহমেদ কাজল, সনাক চাঁদপুর-এর সভাপ‌তি প্রকৌ আগলমগীর হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাসপাতাল হলো অসুস্থ মানুষের শেষ আশ্রয়স্থল। সেখানে হামলা করা মানে পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর আঘাত করা। চিকিৎসকরা মানুষের জীবন বাঁচাতে সেবা দেন। অথচ যে কোনো ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক, হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালানো হয়। ন্যক্কারজনক এই ঘটনাগুলো উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা আরও বলেন, শরিয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডাঃ নাসির ইসলামের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং ঘৃণা জানাই। আমরা সরকারের কাছে এই হামলার সুষ্ঠ বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। প্রয়োজনে বেসরকারি হাসপাতাল ও ক্লি‌নিকগু‌লো একযোগে সেবা প্রদান বন্ধ করতে বাধ্য হবো। আমরা কোনভাবেই স্বাস্থ্য সেবায় মবের রাজত্ব কায়েম করতে দেব না।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল-ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপ‌তি মোস্তাক আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, শামছুল আলম, মহ‌সীন ভূঁইয়া, ‌কোষাধ্যক্ষ খোকন চন্দ্র সরকার, সাংগঠ‌নিক সম্পাদক আবু সু‌ফিয়ান হেলাল, দপ্তর সম্পাদক সঞ্জয় সূত্রধর, কার্যক‌রি সদস্য মোঃ মাহবুবুর রহমান, সঞ্জয় কুমার, সিদ্দিকুর রহমান, কাউয়ুম খান, বাবুল মিয়া, কামরুল ইসলাম জগলু, সুজন সরকার,, প্রবীর সরকার, জুয়েল, কবির খান, কাইয়ুম খান, নজরুল ইসলাম, শাহআলমসহ বি‌ভিন্ন হাসপাতাল-ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতি‌নি‌ধিগণ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ