
প্রধানমন্ত্রীর তারেক রহমানের আগমন উপলক্ষে ওয়ারলেস বাজারে ইঞ্জিনিয়ার সামাউন কবিরের নেতৃত্বে আনন্দ মিছিল


প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব ওয়ারলেস রেলগেট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ারলেস বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য ও ১৩ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সামাউন কবির। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
মিছিলে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রাজন গাজী, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মোহাম্মদ ফয়সাল, ১৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি বোরহান গাজী, সহ-সম্পাদক মশিউর রহমান গাজী এবং সহ-সম্পাদক জসীম সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাঁরা আগমনকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাঁদপুরে আসবেন।








