হাজীগঞ্জে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৮, ২০২৬ | ১০:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮ মে) হাজীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের সহ-শিক্ষা ডিপার্টমেন্টের প্রধান আবদুল্লাহ আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের প্রথম যুব প্রধান অ্যাডভোকেট আলেয়া আক্তার লাকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা রোটারিয়ান নিশান রহমান, মেজবা উদ্দিন, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত যুব প্রধান তাহমিনা আক্তার আনিশা এবং সাংবাদিক এস এম মিরাজ মুন্সী।

বিজ্ঞাপন

বক্তারা তাদের বক্তব্যে রেড ক্রিসেন্টের ইতিহাস, মানবিক কার্যক্রম ও সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দুর্যোগ মোকাবিলা, মানবসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের উপ-দলনেতা-১ মোঃ ইউসুফ, যুব সদস্য ফাহমিদা, ইমন, নাঈম, ফাহিম, আল-আমিন, আবির, ওমর, সামিয়া ইসলাম মিলি, সুমাইয়া, ইসমাঈল, জাহিদুলসহ উপজেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু