
সারাদেশে খাল খননের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: চাঁদপুরে পানি মন্ত্রী


চাঁদপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে খাল খননের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। জেলা প্রশাসনের অভিযানসহ প্রয়োজনে আইনানুগ প্রক্রিয়ায় খালের উপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাবার আগে সদর উপজেলাের শাহমাহমুদপুর এলাকার বিশ্বখাল পরিদর্শন শেষে পানি সম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দোকানপাট, ঘর-বাড়ী, শিল্পকারখানার বজ্যে অনেক জায়গায় খাল দখল রয়েছে। নতুন উদ্যোমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুগান্তকারী খাল খনন কর্মসূচীর পদক্ষেপ নেয়া হয়েছে। এই খাল খননের প্রক্রিয়ার মাধ্যমে দখলকৃত স্থাপনা উচ্ছেদ করা হবে।


এছাড়াও মন্ত্রী বলেন, চাঁদপুরে দুটো সেচ প্রকল্প ও নদী ভাঙ্গন রোধে সংসদ সদস্যদের নিয়ে কাজ করবে এই সরকার।
পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমণ উপলক্ষে প্রস্তুতি সভায় অংশ নেন।
এসময় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও এমএ হান্নান উপস্থিত ছিলেন।








