চাঁদপুরে হেলে পড়েছে ভবন, প্রশাসনের বিপদসংকেত, আতঙ্কে এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৬ | ১২:২৬
Link Copied Successfully!

চাঁদপুর শহরে বহুতল ভবন হেলে পড়া কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে।

খবর পেয়ে সোমবার দুপুরে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের ভবন ত্যাগ করার পরামর্শ দেয়া হয়।

চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় অবস্থিত মো: শাহ আলম ঢালী ও পার্শ্ববর্তী মো: শাহজাহানের ভবন দুটির একটি হেলে পড়ায় এলাকাবাসীর মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মো: শাহ আলম ঢালী জানান, ২০১২ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। পৌরসভার নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়। কিন্তু, তার প্রতিবেশী মো: শাহজাহান এর ভবন হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়েছে। এতে করে তিনি আতংকে রয়েছেন। বিষয়টি তিনি চাঁদপুর পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেন।

অন্যদিকে, অপর ভবন মালিক মো: শাহজাহান বলেন, ২০১৫ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। কি কারণে ভবনে সমস্যা হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। পৌরসভার নিয়ম মোতাবেক ভবন নির্মাণ করা হলেও দেশের বাইরে অবস্থানের কারণে তিনি সঠিকভাবে ভবন নির্মাণ তদারকি করতে পারেননি বলে জানান।

চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো: সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবন নির্মাণ কাজ ত্রুটি থাকায় একটি ভবন কিছুটা হেলে পড়েছে। এতে দুটি ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন দুটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হয়। এছাড়া ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের ভবন ত্যাগ করার পরামর্শ দেয়া হয়।

বিজ্ঞাপন

সোহরাব হোসেন বলেন, ভবন দুটি অধিক তদন্ত সাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার বাসিন্দা রাসেল ও মারুফ বলেন, ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ভবন দুটির বাসিন্দা ছাড়াও এলাকাবাসী আতংকে রয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: এরশাদ উদ্দিন বলেন, খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা- কর্মচারীদের ঘটনাস্থলে পাঠিয়ে নোটিশ টাঙানোর নির্দেশ দেয়া হয়েছে। ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ভাড়াটিয়াদের ভবন ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ