
বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সপার শিগগিরই করা হবে: শিক্ষামন্ত্রী


শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের ট্রান্সপার শিগগিরই করা হবে। সব কিছু রেডি করেছেন, এখন কমিটিগুলো হচ্ছে। তারপর শিগগিরই ট্রান্সপার শুরু করা হবে।
শুক্রবার বিকালে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের ট্রান্সপার এটা করা হবে। সবকিছু রেডি করেছি এখন কমিটিগুলে হচ্ছে, সেটা অবশ্যই করবো এবং শিগগিরই করবো। আমরা এ ১৪ হাজার ৩’শ শিক্ষক যারা পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তা অত্যান্ত তড়িঘড়ি করে স্বল্প সময়ের মধ্যে করা হয়েছে। বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়ার পরও আমরা পজেটিভলি চিন্তা করেছি। এবং তাদেরকে যোগদানের কিছু শর্ত দিয়ে তাদেরকে যোগদান করাবো। চাকুরীর বিধিমেলায় যে শর্তগুলো রয়েছে সেগুলো দিয়েই তাদেরকে যোগদান করানো হবে বলেও জানান মন্ত্রী।


আয়োজিত খেলায় বালকদের মধ্যে ফাইনালে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময়ে এক এক গোলে ড্র হয়। পরে ড্রাইবেকারে জয় লাভ করে কচুয়া সরকারি পাইলট প্রাথমিক বিদ্যালয়।
এছাড়া বালিকাদের মধ্যে এক শূন্য গোলে সিলাস্থান প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়।
মন্ত্রী পরে স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।








