মতলব উত্তর থানা জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১, ২০২৬ | ১২:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর থানা শাখায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদারের যৌথ স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. শামীম হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে মহসিন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম রাজনকে মনোনীত করা হয়েছে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, নৌ-খাতে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব দায়িত্বশীল ভূমিকা পালন করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করবে।

বিজ্ঞাপন

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, জাহাজী শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করাই তাদের প্রধান লক্ষ্য। এজন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক