চাঁদপুরে আদালতের ভেতরে আইনজীবিকে মারধর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরে এজলাসকক্ষে বিচার চলাকালে শফিকুল ইসলাম নামে আইনজীবিকে মারধরের অভিযোগে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালত থেকে জানানো হয়, গত ১৫ এপ্রিল চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ-এর এজলাসে আনুমানিক দুপুর ২টার দিকে একটি মামলার জামিন শুনানীকালে আইনজীবী বাবর ব্যাপারী অপর আইনজীবী শফিকুল ইসলামকে ঘুষি মারেন এবং পরবর্তীতে মারধর করতে করতে তাকে এজলাসের বাইরে নিয়ে যান।

এ ঘটনায় আদালতের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের নজরে আসলে তিনি ঘটনাটি আমলে নিতে অভিযোগ আকারে প্রয়োজনীয় ব্যবস্থা নেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন।

অভিযুক্ত অ্যাডভোকেট বাবর ব্যাপারী চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

এদিকে আদালতের অভ্যন্তরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান আইনজীবিকে মারধরের বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আদেশে তিনি ঘটনাটির বিস্তারিত বিশ্লেষণ, সম্ভাব্য জখমের পর্যালোচনা এবং দায়ী ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নসরুল্লাহ বরাবর নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

আইনাঙ্গনে এই ঘটনাকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ