হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৭, ২০২৬ | ১০:০৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) হাজীগঞ্জ পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রথমে বালিকা বিভাগের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-০ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় সিদলা নওহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরবর্তীতে বালক বিভাগের খেলায় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হয় দক্ষিণ ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, যুগ্ম আহবায়ক শরীর খান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মিজানুর রহমান সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ৩ নং কালচোঁ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হোসেন আলমগীর খোকনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে শেষ হয় টুর্নামেন্টের ফাইনাল আয়োজন।

বালক ও বালিকা উভয় বিভাগের চ্যাম্পিয়ন দল তাদের দৃষ্টিনন্দন পারফরম্যান্সের মাধ্যমে সবার মন জয় করে নেয়। এ ধরনের আয়োজন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচেতনা, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের