হাজীগঞ্জ পৌর এলাকায় ইয়াবাসহ আটক ১

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২৬ | ৩:১২
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই (নিঃ) নুরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেন। এ সময় গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৩০ মিনিটে হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া জিয়ানগর এলাকায় “মায়ের দোয়া ফার্নিচার” দোকানের সামনে অভিযান চালিয়ে মো. সেলিম মিয়া (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত সেলিম মিয়া রান্ধুনীমুড়া (আলী মিয়া বেপারী বাড়ি), ১২ নম্বর পৌর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় এসআই নুরে আলম বাদী হয়ে আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার মামলা নং-৩৫, তারিখ ২৫ এপ্রিল ২০২৬, ধারা ৩৬(১) এর ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

মামলাটির তদন্তভার এসআই (নিঃ) নূর মোহাম্মদের ওপর ন্যস্ত করা হয়েছে। আটককৃত আসামিকে ২৬ এপ্রিল ২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২