প্রান্তিকের গৌরবময় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আমি পৌরসভার মেয়র হতে চাই না আপনাদের সেবক হতে চাই: আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ২০, ২০২৬ | ৯:১৬
Link Copied Successfully!

উৎসবমুখর এবং বর্ণাঢ্য আয়োজন এর মধ্যদিয়ে প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গৌরবময় ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আয়োজন করা হবে। এ উপলক্ষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুরের ১০টি সাংস্কৃতিক সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন বলেন, অনেক সম্ভাবনা থাকার পরেও আমাদের শহরটি নানা দিক দিয়ে অবহেলিত। শিক্ষা, সাহিত্য, ক্রীড়া সংস্কৃতিতে আর্থিক সংকটের কারণে আমাদের নতুন প্রজন্ম ভূমিকা রাখতে পারছে না। তবুও আমার এমন একটি চাঁদপুর শহরের স্বপ্ন দেখি– যেখানে মাদক, ইভটিজিং, সন্ত্রাস বা কিশোর গ্যাং থাকবে না। যে শহরে টাকার অভাবে কারো সন্তানের লেখাপড়া বন্ধ হবে না। যে শহরে প্রতিটা মানুষ বাসা থেকে বের হয়ে, নিরাপদে বাড়িতে প্রবেশ করতে পারবে। যেই শহর হবে যানজট মুক্ত পরিচ্ছন্ন একটি নগর‌ আর সেটি বাস্তবায়ন করতে হলে আমাদের সঠিক নেতা নির্বাচন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, অনেকেই আমাকে চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়েছেন। কিন্তু আমি পৌরসভার মেয়র হতে চাই না। আমি আপনাদের সেবক হতে চাই। এই শহরের শিল্প-,সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে কাজ করতে চাই। এই শহরকে সত্যিকার অর্থে একটি দৃষ্টিনন্দন ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চাই‌ মহান আল্লাহ যদি আমাকে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে কবুল করেন, তবে কথা দিলাম আমি নীতি-আদর্শ ঠিক রেখে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কাজ করবো। চাঁদপুর শহরকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য, নিরাপদ এবং শান্তি শহর হিসেবে প্রতিষ্ঠা করব।

বিজ্ঞাপন

প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আবুল কালাম সরকার, উপদেষ্টা এডভোকেট নুরুল হক কমল, শিশু থিয়েটার সভাপতি পিএম বিল্লাল, বহুবচন একাডেমির প্রতিষ্ঠাতা ও সভাপতি এমআর ইসলাম বাবু, অন্তরে মম শহীদ জিয়া’ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ মহসিন গাজী, প্রান্তিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোবারক পালোয়ান প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুরের ১০টি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো হলো, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন, শিশু থিয়েটার (সাংস্কৃতিক বিভাগ), বহুবচন একাডেমি, বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী, চাঁদপুর মঞ্চ, স্বপ্নকুঁড়ি সাংস্কৃতিক সংগঠন, মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, নৃত্যকথন এবং প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ