
চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার, আরেক শিশু নিখোঁজ
Link Copied Successfully!


চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল একজনকে উদ্ধার করেন। অপরজন এখনো নিখোঁজ রয়েছে।
রবিবার বিকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী সাহেব বাজারের মমিনপুর এলাকার ডাকাতিয়া নদীতে এই ঘটনা ঘটে।
নদী বন্দর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুল্লাহ জানান, উদ্ধার হওয়া শিশু শাহাদাত হোসেন। আর নিখোঁজ শিশু মাহমুদ হোসেন। ঘটনার খবর পেয়ে চারজন ডুবুরী ও নদী বন্দরের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার অভিযানে অংশ নেয়।


স্থানীয় বাসিন্দা ও শিশুদের পরিবার জানায়, তারা ৩/৪ জন মিলে নদীতে গোসল করতে যায়। সেখানে সাঁতার কাটতে গিয়ে দুই শিশু পানিতে তলিয়ে যায়।
গেল এক বছের পদ্মা-মেঘনা ডাকাতিয়া নদীর মোহনা থেকে ৫ কিলোমিটারের মধ্যে গোসল করতে গিয়ে অনন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে।








