
টিটিসি টিএসসি শাহরাস্তি চত্বর সহ ৫ দাবিতে এমপি’র সাথে ইসলামি ফ্রন্ট শাহারাস্তির সৌজন্য সাক্ষাৎ


শাহরাস্তিতে টিটিসি টিএসসি শাহরাস্তি দোয়াভাঙ্গায় গোল চত্বর, হাসপাতালের আধুনিকীকরণ ও হকারদের জন্য আলাদা হকার্স মার্কেট করার দাবি নিয়ে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তির) সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার বাসভবনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা শাহরাস্তি উপজেলা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম এম.এ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলার উপদেষ্টা ডা. মো. জালাল উদ্দিন কাশেমী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক মাও: ইমাম হোসাইন মাহমুদ , সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাটোয়ারী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সভাপতি ছাত্রনেতা মো. কামরুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. খাজা নুরুল আমিন, বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহারাস্তি উপজেলার সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা, সাধারণ সম্পাদ নেছার উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তরের সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো: শরিফ উদ্দিন, ছাত্রসেনা পৌর সভাপতি মো. রুবেল হোসেন, দক্ষিণ সভাপতি মোঃ নুরুজ্জামান।


এ সময় নেতৃবৃন্দ মাদক, কিশোর গ্যাং, বেকার সমস্যা, শাহরাস্তি উপজেলা হাসপাতালের চিকিৎসার আধুনিকীকরণ, যানজট নিরশনে শাহরাস্তি দোয়াভাঙ্গায় হযরত শাহারাস্তি বােগদাদী (রহ.) এর নামে শাহরাস্তি চত্তর প্রতিষ্ঠার দাবি সহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।
এসময় সংসদ সদস্য সকলের বক্তব্য শোনেন এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শাহরাস্তিকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সর্বশেষ নেতৃবৃন্দ মহান জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং হাজীগঞ্জ-শাহরাস্তির ৪৫টি বাজারে খাজনা মওকুফ করার জন্য এমপিকে বিশেষ ধন্যবাদ জানান।








